মাগুরা ভূমি অফিস পরিদর্শনে সৌদি নিযুক্ত বাংলাদেশের ইকনোমিক কাউন্সিলর

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিনিধিঃ

মানুষের হাতের নাগালে সেবা পৌছে দেয়ার বতর্মান সরকারের যে কমিটমেন্ট তা বাস্তবায়িত হচ্ছে। স্বচ্ছতা ও জবাবদিহিতা কার্যকর হচ্ছে। সোমবার সকালে মাগুরা সদর উপজেলা এসিল্যান্ড অফিসকে ডিজাটাল করণের মাধ্যমে দূর্ণীতি ও হয়রানীমুক্ত করতে সরকারি অর্থায়নে নেয়া ৫১টি ভিন্নধর্মী কর্মসূচী ঘুরে দেখার সময় সাংবাদিকদের এসব কথা বলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের ইকনোমিক কাউন্সিলর ড. মোঃ আবুল হাসান।

ড. মোহম্মদ আবুল হাসান ‘মানুষকে আর হয়রানীর শিকার হতে হবে না’ উল্লেখ করে আরো বলেন, বাংলাদেশ সরকারের সাথে সৌদি সরকারের এটুআই প্রকল্পের আওতায় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর আওতায় সৌদি আরবে এ ধরনের বুথ তৈরির জন্য পদক্ষেপ নেয়া হচ্ছে। এটি হলে অনলাইনের মাধ্যমে প্রবাসিরা তাদের নিজ এলাকার জমি সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে পারবেন ও সেবা নিতে পারবেন। ব্যাতিক্রমধর্মী এ কর্মসূচীগুলি প্রবাসীদের মধ্যে ছড়িয়ে দিতে পারলে প্রবাসীরা বাংলাদেশে বিনিয়োগ করতে আরো বেশী উৎসাহিত হবেন। তিনি এটিকে সরকারের ডিজিটাল উন্নয়ন ও সদিচ্ছার একটি অন্যতম উদাহরণ হিসেবে উল্লেখ করেন।

মাগুরা সদর উপজেলা ভূমি কর্মকর্তা জাকির হোসেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের ইকনোমিক কাউন্সিলরের পরিদর্শনকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট এলাকার মানুষকে অধিক সেবা প্রদানের অভিপ্রায় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: