মাগুরানিউজ.কমঃ
মাগুরা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদ্যঘোষিত আহবায়ক কমিটির যুগ্ম আহবায়কের দায়িত্ব পেয়েছেন ক্রিড়া সংগঠক শিশির সরকার। ১২ জুলাই ৩ বছরের জন্য ৩৬ সদস্যের নতুন জেলা কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মাগুরা জেলা শাখার যুগ্ম আহবায়ক মনোনিত করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এমপি, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি এ্যাড. মোল্লা আবু কাউসার ও সাধারণ সম্পাদক পঙ্কজ নাথ এমপির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন শিশির সরকার।
শিশির সরকার বলেন, আমি আওয়ামী পরিবারের একজন কর্মী। শ্রদ্ধেয় নেতৃবৃন্দ আমাকে যে দায়িত্ব অর্পণ করেছেন আমি তা যথাযথভাবে পালন করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বির্নিমাণে কাজ করে যাবো।
একইসাথে তিনি দায়িত্ব পালনে মাগুরা জেলা স্বেচ্ছাসেবক লীগের সকল নেতাকর্মীদের সহযোগিতা কামনা করেছেন।


