মাগুরায় রেলপথ হচ্ছে : রেলমন্ত্রী

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদকঃ

রেল মন্ত্রী মুজিবুল হক বলেছেন, রেলের মাধ্যমে যাত্রী সেবা আরো বিস্তৃত করতে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ি মাগুরাকে রেল সংযোগের আওতায় আনা হচ্ছে। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী মধুখালী-কামারখালী হয়ে মাগুরা পর্যন্ত ২৩ কিলোমিটার রেলপথের জন্য প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে।

আজ শনিবার বিকেলে মাগুরা রামনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে রেলমন্ত্রী মুজিবুল হক ওই ঘোষণা দেন।

মন্ত্রী মুজিবুল হক বলেন, প্রধানমন্ত্রী রেলপথের উন্নয়নে ১৬ হাজার ৯৩৫ কোটি টাকা বরাদ্দ করেছেন। নতুন নতুন রেললাইন স্থাপনের কাজ হাতে নেওয়া হয়েছে। অল্প সময়ের মধ্যে অন্য দেশের মতো বাংলাদেশেও উন্নত রেল যোগাযোগ স্থাপিত হবে।

জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেল হোসেন খানের সভাপতিত্বে জনসভায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, ফরিদপুর-১ আসনের সাংসদ আব্দুর রহমান, মাগুরা-১ আসনের সাংসদ আব্দুল ওয়াহহাব, নারী সাংসদ কামরুল লায়লা, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ শরিফুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: