মাগুরা ঠাকুরবাড়িতে রেলস্টেশনের জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শনে রেলমন্ত্রী

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদকঃ

রেল মন্ত্রী মুজিবুল হক বলেছেন, রেলের মাধ্যমে যাত্রী সেবা আরো বিস্তৃত করতে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ি মাগুরাকে রেল সংযোগের আওতায় আনা হচ্ছে।

রেল মন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ফরিদপুরের মধুখালি হয়ে কামরাখালি থেকে মাগুরা সদর উপজেলার ঠাকুরবাড়ি পর্যন্ত মোট ২৩ কিলোমিটিার রেল লাইন স্থাপন করা হবে। অতি দ্রুত ডিপিপি প্রণয়ন করে বাংলাদেশ সরকারের জিইপি অর্থায়নে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

মাগুরায় রেল সংযোগ স্থাপনের লক্ষ্যে আজ শনিবার দুপুরে রেল মন্ত্রী মজিবুল হক প্রস্তাবিত রেল লাইন এলাকা ও সদরের ঠাকুর বাড়িতে রেল স্টেশনের জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শনের সময় তিনি একথা বলেন।

দুপুর তিনটায় তিনি রেলওয়ে সচিব মোফাজ্জেল হোসেন, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডুসহ আওয়ামীলীগ নেতাদের উপস্থিতিতে মাগুরার সদর উপজেলার রামনগর ঠাকুরবাড়ি প্রস্তাবিত রেল ষ্টেশন এলাকা পরিদর্শন করেন।

উল্লেখ, গত ২১ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাগুরা সফরে এসে মাগুরায় রেল লাইন তৈরির ঘোষনা দেন।

পরে বিকেল ৫টায় রেলমন্ত্রী মাগুরা সদর উপজেলার রামনগর হাইস্কুল মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: