মাগুরাতে এখন মিলছে আমলকীর নিকট আত্মীয় ছোট্ট ফল “রয়েল”

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদকঃ

মাগুরা শহরের বৃষ্টিভেজা ফুটপাতে আজকাল ফল বিক্রেতাদের ডালিতে একটা ফল খুব চোখে পড়ে! দেখতে প্রায় আমলকীর মতোই কিন্তু আকারে আরেকটু ছোট, হলদে সবুজ রং। কৌতূহলী হয়ে অনেকেই কিনে ফেলেন ফলটি আর খেতে গিয়ে আবিষ্কার করেন এক অন্যরকম স্বাদ! খেতে মোটেও আমলকীর মতো নয়, স্বাদটা অনেকটা কামরাঙ্গা বা বিলম্বির মতো! ফলটির নাম রয়েল।

অড়বড়ই আমলকীর নিকট আত্মীয়। গাছ গুল্ম ও বৃক্ষের মাঝামাঝি পর্যায়ের। মূলত অড়বড়ই চাষ করা হয় না, তবে বিশ্বের অনেক দেশেই এটা শোভাবর্ধক গাছ হিসেবে লাগানো হয়। ফলের গায়ে খাঁজকাটা থাকে, তাই দেখতে অনেকটা ছোট তারার মতোই লাগে! পাকা ফল হলুদ ও হলুদাভ সবুজ হয়। ফলের ভেতরে গাঢ় সবুজ রঙের আঁটি থাকে। এই আঁটির ভেতর ৬-৮টি মসৃণ, ছোট্ট বীজ থাকে। টক স্বাদের পাকা অড়বড়ই ঝাল-লবণ দিয়ে মাখিয়ে খেতে ভীষণ মজা লাগে! এছাড়া এটা দিয়ে আচার, জুস, জেলি, চাটনি ইত্যাদিও তৈরি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: