প্রস্তুত মাগুরা, খুলনায় আ.লীগের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন রবিবার

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

গণতন্ত্রের উন্নয়ন এবং বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড পাড়া ও মহল্লার সাধারণ জনগণের মাঝে তুলে ধরতে খুলনায় আওয়ামী লীগের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে আগামীকাল রবিবার।

সম্মেলনকে ঘিরে দলের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। সম্মেলনে দলের প্রায় ২৪ হাজার ৮০০ প্রতিনিধি উপস্থিত থাকবে বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে। 

আগামীকাল ৯ জুলাই সকাল ১০টায় খুলনা জেলা স্টেডিয়ামে এ বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনের মূল লক্ষ্য হচ্ছে, ২০১৯ সালে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার দিক নির্দেশনা দেয়া। শুধু তাই নয়, সরকারের উন্নয়নের প্রতিটি কর্মকাণ্ড প্রত্যেকটি পাড়া ও মহল্লার সাধারণ জনগণের সামনে তুলে ধরার দিক নির্দেশনাও থাকবে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে থাকবেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য পীযুষ কান্তি ভট্টাচার্য, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি ও আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: