মাগুরানিউজ.কমঃ
আজ বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- একটি স্বপ্নের অপমৃত্যু: আর ফিরবে না বান্দরবানের পাহাড়ি রাস্তায় হারিয়ে যাওয়া শ্রীপুরের তাজিম
- গড়াই নদীর তীব্র ভাঙন: ফসলি জমি বিলীন, হুমকিতে কোদলা গ্রামের ৫০০ পরিবার
- শ্রীপুরে আমলসার বাজার থেকে ১১ জুয়ারী আটক
- শ্রীপুরে তিন হাজার মিটার চায়না দোয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস
- শ্রীপুরে গড়াই নদীর পানি বৃদ্ধি: কচুবাড়িয়ায় তলিয়ে গেছে আখের খেত
- শ্রীপুরে চায়ের দোকানের সামনে ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে সংঘর্ষ, ভাঙচুর-লুটপাট, আহত ৫
- শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র্যালি
- শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৮৮ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড
- ভালোবাসার টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান তরুণী, সমলিঙ্গে বিয়ের দাবিতে চাঞ্চল্য
মাগুরা শহরের ঢাকারোডে ব্রিজের রেলিং ভেঙ্গে মালামালসহ একটি পিকআপ নবগঙ্গা নদীতে পড়ে তলিয়ে গেছে। তবে চালক ও হেলপার অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছেন। আজ শনিবার ভোরে এ ঘটনা ঘটে।রেলিং মেরামত না করা পর্যন্ত এই সড়কে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
জানা গেছে, ভোরে ঢাকা থেকে মাগুরাগামী টাইলস বোঝাই একটি পিকআপের চালক ঘুমিয়ে পড়লে পিকআপটি নবগঙ্গা নদীর ব্রিজের রেলিং ভেঙ্গে নদীতে পড়ে তলিয়ে যায়। তবে চালক ও হেলপার সামান্য আহত হয়ে অলৌকিকভাবে পিকআপ থেকে বের হয়ে প্রাণে বেঁচে গেছেন। পিকআপটি নদীতে তলিয়ে রয়েছে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ব্রিজের রেলিংয়ের বেশকিছু অংশ ভেঙ্গে গেছে এবং ফাঁকা রয়েছে।
মাগুরা ট্রাফিক পুলিশের এস আই জাহাঙ্গীর জানান, পিকআপ চালকের চোখে ঘুম এসে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি ব্রিজের রেলিং ভেঙ্গে নদীতে পড়ে যায়। চালক ও হেলপার সামান্য আহত হলেও বেঁচে গেছেন।


