মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
মাগুরাতে চলতি বর্ষা মৌসুমে নদী পাড়ের মানুষদের মধ্যে নৌকা তৈরি ও মেরামতের ধুম পড়েছে। পানি বৃদ্ধির সাথে সাথে কেউবা নৌকা মেরামত, কেউবা আলকাতরা দেওয়ার পাশাপাশি নতুন ইঞ্জিন স্থাপন করছে।
খেয়া পারাপারেও নৌকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উৎপাদিত ফসলাদি কর্তনের পর তা বাড়িতে নিয়ে আসা, গবাদি পশুদের জন্য ঘাস কেটে নদী পাড়ি দিয়ে বাড়িতে আনতে নৌকার প্রয়োজন প্রতিদিন। নৌকায় চড়ে জাল দিয়ে মাছ ধরতে, নদী পাড়ের এক উপজেলা থেকে অন্য উপজেলায় কম খরচে রকমাারি পণ্য পরিবহনে নৌকার জুড়ি নেই।
জীবন-জীবিকার তাগিদে নদী পাড়ের মানুষের নৌকার প্রয়োজন সবসময়। অর্থাৎ নদী পাড়ের মানুষের দৈনন্দিন জীবন জীবিকার জন্য নৌকা অবিচ্ছেদ্য অংশ। তবে বর্ষা মৌসুমে নৌকার প্রয়োজনীয়তা আরও বেশি হওয়ায় চলছে নতুন নৌকা তৈরি ব্যস্ততা।
Like this:
Like Loading...