মাগুরানিউজ.কম:
সময়ের জনপ্রিয় অভিনেতা মাগুরার সাব্বির আহমেদের আমন্ত্রণে বৃহস্পতিবার দুপুরে মাগুরা আসেন জনপ্রিয় টিভি অভিনেতা মোশাররফ করিম। এ সময় তিনি সাব্বিরের মা শাহনাজ পারভীন ও বাবা ফারুকুল ইসলামের সাথে দুপুরের খাবার খান। পরে শহরের কফি হাউজে তিনি ভক্তদের সাথে দেখা করেন। ভক্তরা তার সাথে সেলফি তোলেন।
মোশাররফ করিম বলেন, ‘এই প্রথমবারের মত মাগুরাতে এলাম। সাব্বিরের মায়ের আতিথেয়তায় মুগ্ধ হয়েছি। সেই সঙ্গে মুগ্ধ হয়েছি এখানকার ভক্তদের সঙ্গে মিশে। তারা যে আমাকে এত ভালোবাসেন জানা ছিল না। আমি মুগ্ধ। সবাই আমার জন্যে দোয়া করবেন।’
ছবি- ইন্টারনেট


