মহম্মদপুরে ছাত্রলীগের প্রতিবাদ বিক্ষোভ

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদকঃ

মাগুরার মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুল মান্নানের ওপর হামলার প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছেন মহম্মদপুর উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে মহম্মদপুর বাজারে এ কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে বক্তব্য দেন মহম্মদপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ঈদুল শেখ, যুগ্ম আহ্বায়ক আল ইমরান, এস কে নুরুজ্জামান, মো. নজরুল ইসলাম, মো.  তাওহীদুল ইসলাম লিটন, মামুনুর রশীদ বিপ্লব, মহম্মদপুর কলেজ ছাত্রলীগের আহ্বায়ক রজব আলী, মো. রফিকুল ইসলাম, শোভন প্রমুখ।

বক্তারা অবিলম্বে মিজানুর রহমান শিকদারকে দলীয় পদ থেকে বহিষ্কারের জন্য আওয়ামী লীগের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার সকালে মহম্মদপুরের বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও একই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সমর্থকরা মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুল মান্নানকে পিটিয়ে জখম করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: