রবিবার চাঁদ দেখা কমিটির সভা

মাগুরানিউজ.কমঃ

ওয়েব প্রতিবেদকঃ

আসন্ন ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে আগামী ২৫ জুন সন্ধ্যায় বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য রবিবার কমিটির সভা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৫ জুন রবিবার সন্ধ্যা সোয়া সাতটায় ফাউন্ডেশনের বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসবে। সভায় ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমানসহ অন্য সদস্যরা উপস্থিত থাকবেন।

ওইদিন চাঁদ দেখা গেলে ২৬ জুন ঈদুল ফিতর উদযাপন করবেন বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলামানরা। আর চাঁদ দেখা না গেলে ঈদ একদিন পিছিয়ে যাবে।

বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন ও ফ্যাক্স নম্বরে জানানোর অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

টেলিফোন নম্বর : ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ও ৯৫৫৮৩৩৭। ফ্যাক্স নম্বর : ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: