মাগুরানিউজ.কমঃ
মাগুরায় রোগযন্ত্রনা থেকে মুক্তি পেতে সদরের নান্দুয়ালী এলাকায় গোলক চন্দ্র দত্ত (৮৫) নামে এক বৃদ্ধ আত্নহত্যা করেছেন বলে জানিয়েছে মৃতের পরিবার ও এলাকাবাসী। তিনি ওই এলাকার প্রয়াত হরেন্দ্রনাথ দত্তের ছেলে।
বুধবার দুপুরে নিজ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এলাকাবাসি জানান, গোলক দত্ত দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভূগছিলেন। গতকাল দুপুরে তার মেয়ে বাজারে গেলে বাড়িতে একা থেকে ঘরের আড়ার সঙ্গে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েন তিনি। পরে মেয়ে বাড়িতে ফিরে এ অবস্থায় দেখে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠালে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে মাগুরা সদর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।


