বৃষ্টির পানিতে মাগুরায় সবজিতে আগুন!

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদকঃ

বৃষ্টিকে অজুহাত করে সবজির দাম বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীরা। মাগুরার খুচরা বাজারগুলোতে সব সবজির দামই বেড়েছে। বৃষ্টির অজুহাতে সব ধরনের সবজির দাম বেড়েছে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত। মাছ-মাংসের দামও বেশ চড়া। ব্রয়লার ও লেয়ার মুরগির দামও বেড়েছে কেজিতে ৫ টাকা। মাগুরার কাঁচাবাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

বিক্রেতারা বলছেন, গত কয়েকদিনের বৃষ্টিতে সবজির সরবরাহ স্বাভাবিক নয় তাই অধিকাংশ সবজি ও মাছ মাংসের দাম কিছুটা বেড়েছে। তবে ক্রেতাদের অভিযোগ সুযোগ পেলেই বিক্রেতারা দাম বাড়িয়ে দেন। বৃষ্টিটা কেবলমাত্র অজুহাত।

পুরাতন বাজারের সবজি বিক্রেতা মইনুল ইসলাম বলেন, বৃষ্টির কারণে গাড়ি কম আসে ফলে সবজি কম আসছে তাই এ সপ্তাহে বেশিরভাগ সবজির দাম একটু বেশি।

বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী কাসেম বলেন, সব ধরনের সবজির দাম গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে ৫ থেকে ১০ টাকা বেশি। নতুন করে এ সপ্তাহে মুরগির দাম বেড়েছে।

তিনি বলেন, প্রতিবছরই ব্যবসায়ীরা রমজানে সব ধরনের পণ্যের দাম বাড়ায় পরে আর তা সহজে কমে না। সরকার তেমন কোনো কার্যকরি পদক্ষেপও গ্রহণ করে না। এর ফলে সমস্যায় পরতে হয় আমাদের মত সীমিত আয়ের মানুষদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: