আজ বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- একটি স্বপ্নের অপমৃত্যু: আর ফিরবে না বান্দরবানের পাহাড়ি রাস্তায় হারিয়ে যাওয়া শ্রীপুরের তাজিম
- গড়াই নদীর তীব্র ভাঙন: ফসলি জমি বিলীন, হুমকিতে কোদলা গ্রামের ৫০০ পরিবার
- শ্রীপুরে আমলসার বাজার থেকে ১১ জুয়ারী আটক
- শ্রীপুরে তিন হাজার মিটার চায়না দোয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস
- শ্রীপুরে গড়াই নদীর পানি বৃদ্ধি: কচুবাড়িয়ায় তলিয়ে গেছে আখের খেত
- শ্রীপুরে চায়ের দোকানের সামনে ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে সংঘর্ষ, ভাঙচুর-লুটপাট, আহত ৫
- শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র্যালি
- শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৮৮ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড
- ভালোবাসার টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান তরুণী, সমলিঙ্গে বিয়ের দাবিতে চাঞ্চল্য
সহকর্মী মোটর শ্রমিকদের আক্রমণের শিকার হাসপাতালে চিকিৎসাধীন মাগুরার শালিখার ইন্দ্রাপাড়া গ্রামের আল আমিন (১৮) বৃহস্পতিবার ভোরে মারা গেছে। সে শালিখা উপজেলার শতখালী-ইন্দ্রাপাড়া গ্রামের নাজিম মোল্লার ছেলে।
নিহতের পরিবারিক সূত্র গণমাধ্যমে জানায়, আল আমিন ৪ বছর ধরে যশোর-মাগুরা সড়কের লোকাল বাসে হেলপার হিসেবে কাজ করছে। বুধবার দুপুর যশোরের নিউমার্কেট বাসস্ট্যান্ড এলাকায় তারই কয়েকজন সহকর্মীর সঙ্গে সামান্য কথা কাটাকাটি থেকে হাতাহাতি হয়। একপর্যায়ে তারা আল আমিনকে বেধড়ক পিটিয়ে গুরুতর জখম অবস্থায় রাস্তায় ফেলে দেয়।
এ ঘটনার পর এলাকাবাসী মুমূর্ষু অবস্থায় আল আমিনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার আল আমিনের মৃত্যু হয়।


