মাগুরানিউজ.কমঃ
আম-কাঁঠালী। মাগুরার গ্রামীণ এলাকার একটি পরিচিত শব্দ। মধুমাসে মৌসুমে আম-কাঁঠালী নিয়ে সর্বত্র তোড়জোড় শুরু হয়। বর্তমানে আম-কাঁঠালীর মৌসুম চলছে। বিবাহিত মেয়ের পরিবারে আম-কাঁঠালী পৌছানোর ব্যস্ততা শুরু হয়েছে অভিভাবকদের মাঝে। মেয়ের শ্বশুর বাড়ীতে আম-কাঁঠালী না পৌছালে যেন জাত-মান দুটোই যায়। প্রাচীন এই রেওয়াজটি বর্তমান আধুনিক সময়েও অধিকহারে বিস্তৃত হয়েছে। আম-কাঁঠালীর রেওয়াজ তখনও ছিল এখনও আছে।


