ভ্রাম্যমান আদালতের কার্যক্রমে বাধা, ৫শতাধিক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদন-

মাগুরায় ভ্রাম্যমান আদালতের কার্যক্রমে বাধা দেওয়ায় ৫ শতাধিক ব্যবসায়ীর বিরুদ্ধে মাগুরা সদর থানায় মামলা করা হয়েছে।

আদালতের নির্বাহী হাকিম মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়ারুল ইসলাম গণমাধ্যমে বলেন, পবিত্র রমজান মাস উপলক্ষে মঙ্গলবার বেলা তিনটার দিকে তিনি উপজেলার আলমখালী বাজারে ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য যান। এ সময় তাঁর কার্যালয়ের একজন কর্মচারী ছাড়াও সঙ্গে চারজন পুলিশের সদস্য ছিলেন।

আলমখালী বাজারে ঢুকে তিনি এক দোকানদারের সঙ্গে কথা বলছিলেন। তখনো তিনি আদালতের কোনো কার্যক্রম শুরু করেননি। এ সময় হঠাৎ করে শ্যামল বসু নামে ওই বাজারের এক মুদি দোকানদার ভ্রাম্যমাণ আদালতের বিরুদ্ধে চেঁচামেচি শুরু করেন। তিনি চিৎকার করে বলতে থাকেন, আলমখালী বাজারে কোনো ভ্রাম্যমাণ আদালত চালাতে দেওয়া হবে না। শ্যামল ডাক-চিৎকার করে পাঁচ-ছয় শ মানুষকে সেখানে জড়ো করেন। একপর্যায়ে তাঁরা মাগুরা-ঝিনাইদহ মহাসড়ক বন্ধ করে দেন। এ ছাড়া ব্যবসায়ীরা ইট হাতে নিয়ে তাঁর (ইউএনওর) ওপর চড়াও ও মারতে উদ্যত হন। তাঁরা ভ্রাম্যমাণ আদালতের সবাইকে অবরুদ্ধ করে ফেলেন।

একই সাথে মাগুরা-ঝিনাইদহ মহাসড়ক বন্ধ করে শ্লোগান দিতে থাকেন স্থানীয় ব্যবসায়ীরা।

উদ্ভূত পরিস্থিতিতে ইউএনও ইয়ারুল ইসলাম স্থানীয় হাজরাপুর ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান কবির হোসেনকে মুঠোফোনে ডেকে নেন। পরে চেয়ারম্যানের সহযোগিতায় তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা না করেই ইউএনও ওই বাজার ছাড়তে বাধ্য হন। শহরে ফিরে মঙ্গলবার রাতে তিনি এ ঘটনায় মাগুরা সদর থানায় মামলা করেছেন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মাগুরা নিউজকে বলেন, ইউএনও ইয়ারুল ইসলামের করা মামলায় আলমখালী বাজারের এক ব্যবসায়ীর নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আরও ৫শতাধিক স্থানীয় ব্যবসায়ীকে আসামি করা হয়েছে। মামলায় সরকারি কাজে বাধা দেওয়া, সড়ক অবরোধসহ মামলায় বেশ কিছু ধারা উল্লেখ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: