আম সংরক্ষণের জন্য হিমাগার স্থাপনের দাবি মাগুরার চাষিদের

মাগুরানিউজ.কমঃ

জয় মিত্র –

মাগুরায় হিমাগার না থাকায় আম চাষিরা হতাশায় ভুগছেন। হিমাগারের অভাবে আম কোথাও সংরক্ষণ করে রাখা যায় না। ফলে আম উৎপাদিত মানুষ বাধ্য হয়ে কম দরে বিক্রি করেন। জেলায় এখনো কোনো হিমাগার স্থাপন হয়নি। অত্র অঞ্চলে আমের বাম্পার ফলন হলেও দাম সহনীয় রয়েছে।

আম চাষিরা জানান, উপজেলায় বিভিন্ন ধরনের আম চাষ হচ্ছে। সার ও কীটনাশক ওষুধের দাম বেশি থাকার পরও পর্যাপ্ত পরিমাণ আম উৎপাদন হয়েছে। এছাড়া কোনো প্রশিক্ষণের ব্যবস্থা নেই। অনেকেই জানেনা কোন আমের জন্য কি পরিমাণ সার ব্যবহার করতে হবে। কোন পোকার জন্য কোন কীটনাশক ব্যবহার করতে হবে। কি করলে আম উৎপাদন আরও বৃদ্ধি পাবে। এক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন হিমাগার। হিমাগারের অভাবে উৎপাদনকৃত আম সংরক্ষণ করা যাচ্ছে না। হিমাগারের অভাবে আম চাষিরা বাধ্য হয়ে কম দরে বিক্রি করছেন। উপজেলায় হিমাগার স্থাপন হলে এবং আম রাখার ব্যবস্থা করা হলে প্রায় সারা বছরই আম পাওয়া যাবে বলে চাষিরা জানান।

জেলা কৃষি কর্মকর্তা জানান, জেলায় যথেষ্ঠ পরিমানে আম চাষ হয়। তাই হিমাগার স্থাপন জরুরি। জেলার আড়ানীর স্থানীয় আম ব্যসায়ীরা জানান, প্রায় প্রতিদিন লক্ষ লক্ষ টাকার আম ক্রয় করে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়। ক্রয় করা আম দু/একদিন দেরি হলে নষ্ট হয়ে যায়। ফলে লোকশান গুনতে হয়। তাই আম সংরক্ষনের জন্য হিমাগার জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: