করোনার হাত থেকে বাঁচার জন্য ব্যবহার করুন জোড়া মাস্ক। Magura news

ডাঃ রাহুল মিত্র-

এক নতুন গবেষণায় উঠে এসেছে যে, জোড়া মাস্ক পরলে করোনাভাইরাসের বিরুদ্ধে দ্বিগুণ সুরক্ষা পাওয়া যাবে। করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ এবার খুব বেশি, শ্বাসকষ্টে ভুগছেন আক্রান্ত রোগীরা, এরমধ্যে মিউটেন্ট হচ্ছে করোনাভাইরাস

জামা ইন্টারনাল মেডিসিন প্রকাশিত এক গবেষণাপত্রে বলা হয়েছে, একটার বদলে দুটো মাস্ক পরলে সার্স সিওভি-২ ভাইরাস আটকানোর ক্ষমতা দ্বিগুণ বেড়ে যায়। কারণ, জোড়া মাস্ক থাকলে ভাইরাস কণা নাক ও মুখের মধ্যে প্রবেশ করার সম্ভাবনা প্রায় অর্ধেক হয়ে যায়।

খোলামেলা মাস্ক পরলে, ভাইরাসের বিরুদ্ধে সঠিক সুরক্ষা পাওয়া যায় না। তবে, মুখের সঙ্গে একেবারে এঁটে থাকা মাস্ক পরা থাকলে, নাক-মুখের মধ্য়ে দিয়ে ভাইরাস কণা প্রবেশ করতে পারে না। যার ফলে, ব্যবহারকারী অধিক সুরক্ষিত থাকেন।

কোভিড-১৯ সংক্রমণ ও প্রসারের মোকাবিলায় মাস্ক ব্যবহারের গুরুত্ব ও উপকারিতা প্রমাণিত।

কোন ধরনের মাস্ক ব্যবহার করা ও কীভাবে পরা উচিত?

বিশেষজ্ঞদের মতে, নীচে সার্জিকাল মাস্ক পরে তার ওপর কাপড়ের মাস্ক পরুন অথবা দুটি কাপড়ের মাস্কও ব্যবহার করা যেতে পারে। তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক হলে তার উপর হালকা কাপড়ের মাস্ক পরা যেতে পারে। তবে দুটি সার্জিক্যাল মাস্ক ব্যবহার করা যাবে না। তারা আরও জানিয়েছেন, অন্য প্রকারের মাস্কের কম্বিনেশন ব্যবহার না করাই ভালো। কারণ, কিছু কম্বিনেশনের ফলে, শ্বাস-প্রশ্বাসে সমস্যা হয়।

কোন কম্বিনেশন এড়িয়ে চলা উচিত?

দুটি সার্জিকাল মাস্ক।
কেএন ৯৫-এর সঙ্গে অন্য কোনো মাস্ক।
এন ৯৫-এর সঙ্গে অন্য কোনো মাস্ক।

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: