মাগুরায় বিদ্যুতায়িত হয়ে কৃষক নিহত। Magura news

বিশেষ প্রতিবেদক –

মাগুরা সদর উপজেলার বেলনগর গ্রামে আজ শনিবার সকালে
বৈদ্যুতিক তারে জড়িয়ে মিজান সর্দার (৩৮) নামে এক কৃষক নিহত হয়েছে। সে
এ গ্রামের ওলিয়ার রহমানের ছেলে। স্থানীয় একটি অবৈধ ইট ভাটার পড়ে থাকা
বৈদ্যুতিক তারে জড়িয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানান।
বেলনগর গ্রামের আমিরুল ইসলামসহ অন্যরা জানান, মিজান সর্দার সকাল
৯টার দিকে ওই গ্রামে থাকা তার একটি ফসলি ক্ষেতে সেচ দিতে যান। এ সময়
মাঠের মধ্যে পড়ে থাকা বৈদ্যুতিক তার সরাতে গেলে সেটিতে জড়িয়ে ঘটনাস্থলেই
তার মৃত্যু হয়। ওই তার দিয়ে স্থানীয় একটি মাদ্রাসা থেকে কিছুটা দুরে থাকা
একটি ইটভাটায় বৈদ্যুতিক সংযোগ দেয়া ছিল। যার কিছু অংশ মিজান
সর্দারের ফসলি ক্ষেতের মধ্য দিয়ে গেছে। পাশাপাশি ওই ক্ষেতের মধ্যে থাকা তারের
কিছু অংশে উপরের আচ্ছাদন ছিল না। যে কারনে মিজান সর্দার অসতর্কতা বসত
ওই অংশে হাত দেয়ার সাথে সাথে বিদ্যুতায়িত হয়ে মারা যান।
মাগুরা সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) জয়নাল আবেদিন জানান, খবর
পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করে পরবর্তী আইনানুগ
ব্যবস্থা নেয়া হবে।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: