মাগুরায় উচ্চফলনশীল জাতের বারি গম-৩৩ নিয়ে মাঠ দিবস। Magura news

বিশেষ প্রতিবেদক –

মাগুরা সদর উপজেলার বেলনগর গ্রামে আজ সোমবার দুপুরে
উচ্চফলনশীল জাতের বারি গম-৩৩ নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রাজস্ব খাতের
অর্থায়নে প্রযুক্তি প্রবর্তন ও সম্প্রসারণের আওতায় জেলা কৃষি সম্প্রসারণ
অধিদপ্তর এ মাঠ দিবসের আয়োজন করে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুশান্ত কুমার
প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের
ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহ। বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো.
আবু তালহা, কৃষিবিদ নূর-এ নবি, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম
খান, সাংবাদিক, উদ্যোক্তা শাহীনুর রহমান

মিজানুর রহমান চপল, উপ-সহকারি কৃষি
কর্মকর্তা শাহানাজ আশরাফি সাথী, তারিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশ কৃষি গবেষনা ইনস্টিটিউট (বারি)
উদ্ভাবিত বারি গম-৩৩ উচ্চ ফলনশীল গমের একটি জাত। এটি ব্লাস্ট রোগ ও
মরিচা রোগ প্রতিরোধি। এটির জীবনকাল ১১০ থেকে ১১৫ দিন। সাধারণ জাতের
গমের তুলনায় বারি-৩৩ জাত দুইগুনেরও বেশি উৎপাদন ক্ষমতা সম্পন্ন। সাধারণ
জাতে যেখানে হেক্টর প্রতি উৎপাদন হয় ২ থেকে আড়াই মেট্রিক টন গম,
সেখানে বারি-৩৩ জাতের হেক্টর প্রতি উৎপাদন হয় ৪ থেকে ৫ মেট্রিক টন গম।
মাঠ দিবসে প্রায় ৩ শতাধিক কৃষক কৃষানী অংশ নেন।

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: