শালিখায় শিক্ষা-প্রতিষ্ঠান প্রধানদের সাথে মতবিনিময় সভা। Magura news

মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক –

মাগুরার শালিখায় শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে শালিখা উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে মাগুরা জেলা শিক্ষা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) আলমগীর কবিরের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০ টায় প্রতিষ্ঠান প্রধানদের আয়োজনে আড়পাড়া বালিকা বিদ্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আলমগীর কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা শিক্ষক সমিতির সভাপতি ও প্রেসক্লাব শালিখার সভাপতি বাহারুল ইসলাম, বাংলাদেশ স্কাউটস মাগুরা জেলা কমিটির সদস্য আলী আহসান, শালিখা উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবুল হোসেন । এছাড়াও উপজেলার ৩২ টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৭ টি দাখিল মাদ্রাসার প্রধানগণ উপস্থিত ছিলেন।
এসময় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে আলমগীর হোসেন শিক্ষার্থীদের পড়াশোনার মান উন্নয়ন, অনলাইন পাঠদান চালু রাখা সহ নানা রকম দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ স্কাউটস শালিখা উপজেলা কমিটির কোষাধ্যক্ষ আশরাফুল আলম লিটন।
September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: