শালিখায় বিশ্ব ভোক্তা-অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। Magura news

মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক –

মাগুরার শালিখায় মুজিববর্ষে শপথ করি, প্লাস্টিক দূষণ রোধ করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২১ উদযাপন করা হয়েছে। আজ সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মো: বাতেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড মোঃ কামাল হোসেন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মনিরুজ্জামান, উপজেলা আওয়ামী-লীগের সভাপতি এ্যাড শ্যামল কুমার দে, শালিখা থানা অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরজ আলী বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বক্কার মাস্টারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, ব্যবসায়ী বৃন্দ প্রমুখ।
এসময় বক্তারা ভোক্তাদের নিজেদের অধিকার আদায়ে নিজেদের কে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: