মাগুরা পৌর নির্বাচনে মেয়র পদে ২ এবং কাউন্সিলর পদে ৬০ প্রার্থীর মনোনয়ন পত্র জমা। Magura news

বিশেষ প্রতিবেদক – আগামী ১৬ জানুয়ারী অনুষ্ঠিতব্য মাগুরা পৌরসভা
নির্বাচনের মনোনয়ন পত্র জমার শেষ দিনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী বর্তমান
মেয়র খুরশিদ হায়দার টুটুল এবং বিএনপি দলীয় প্রার্থী সাবেক মেয়র ইকবাল
আকতার খান কাফুর মেয়র পদে মনোনয়ন জমা দিয়েছেন। এ ছাড়া ৯ টি ওয়ার্ডে
মহিলাসহ কাউন্সিলর পদে ৬০ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
আজ রবিবার দুপুরে জেলা নির্বাচন অফিসার ওয়ালিউল ইসলামের হাতে এ
সব মনোনয়ন পত্র জমা দেন প্রার্থীরা। মাগুরা জেলার একমাত্র এ পৌরসভার ৩৫ ভোট কেন্দ্রে আগামী ১৬ জানুয়ারী ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন হবে। মাগুরা পৌরসভায়
বর্তমানে ৭৬ হাজার ৮৩৫ জন ভোটার রয়েছে।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: