বিশেষ প্রতিবেদক – মিল্কভিটার উদ্যোগে মাগুরা সদর উপজেলার কদমতলা এলাকায় আজ রবিবার দুপুরে মনোয়ারা জামান দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করা
হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খামারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন
বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান শেখ নাদির
হোসেন লিপু। এ সময় উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য
এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। মিল্কভিটার ব্যাবস্থাপনার পরিচালক অমর চান
বণিক, প্রকৌশলী হারুন অর রশিদ, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু,
মাগুরা দুগ্ধ শীতল কেন্দ্রের ডাক্তার আক্তারুজ্জামান লিটন।
মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এ
খামারটি স্থাপনের জন্য ২০ শতাংশ জমি দান করেছেন ।
প্রধান অতিথির বক্তব্যে শেখ নাদির হোসেন লিপু জানান, কেন্দ্রটি স্থাপনের
ফলে কৃষকরা তাদের উৎপাদিত দুগ্ধের ন্যায্য মূল্য পাবে। এ ছাড়া স্থানীয় খামারীদেরকে
গাভী ক্রয়ের জন্য সহজ সর্থে ঋণ প্রদান, গো-খাদ্য সরবরাহ, ঘাস উৎপাদনের জন্য
উন্নত মানের বীজ প্রদান ও গাভীর চিকিৎসাসহ বিভিন্ন ধরনের সহায়তা দেয়া
হবে। ফলে গাভী পালনকারিরা আর্থিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি এ অঞ্চলে
কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এ খামারে প্রতিদিন স্থানীয় কৃষকদের কাছ
থেকে প্রায় ৫ হাজার লিটার দুধ সংগ্রহ করা হবে বলে শেখ নাদির হোসেন লিপু জানান।
আজ শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে নাটা গাড়ির চাপায় শিশুর মৃত্যু, চালক আটক
- শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু
- মাগুরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
- শ্রীপুরে এক নারীকে অপহরণ করতে আসা ৭ ভূয়া সিআইডি সদস্য আটক
- শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ।
- শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের নির্মাণ কাজ পরিদর্শন
- শ্রীপুরে প্রতিবন্ধী শিশুকে মারধরের ঘটনায় সংঘর্ষ, আহত ৫, ভাঙচুর-লুটপাট, আটক ৪
- মাগুরায় সড়ক দুর্ঘটনায় দুই মোটর সাইকেল আরোহী নিহত
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, আহত ৫
- শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান

