আজ থেকে মাগুরাবাসী পাবে ফুডপ্যান্ডার সেবা। Magura news

বিশেষ প্রতিবেদক –

দেশের জনপ্রিয় ফুড ডেলিভারি সেবাদাতা প্রতিষ্ঠান ফুডপ্যান্ডা এখন সেবা দিবে মাগুরাবাসীদের জন্য। আজ থেকে চালু হচ্ছে এই সেবা। ঘরে বসেই মাগুরা সদরবাসী ফুডপ্যান্ডার মাধ্যমে পছন্দের রেস্টুরেন্টের খাবার অর্ডার করতে পারবেন। ৯ ডিসেম্বর, ২০২০ তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে মাগুরা সদরে যাত্রা শুরু করেছে ফুডপ্যান্ডা।

মাগুরা জেলার দর্শনীয় ও ঐতিহাসিক ভ্রমণ স্থান গুলোর মধ্যে রাজা সীতারাম রায়ের প্রাসাদ-দুর্গ, বিরাট রাজার বাড়ি, পীর তোয়াজউদ্দিনের মাজার ও দরবার শরীফ, চন্ডীদাস ও রজকিনীর ঐতিহাসিক ঘাট, কবি কাজী কাদের নেওয়াজ এর বাড়ী, সিদ্ধেশ্বরী মঠ অন্যতম। এ জেলা অনেক বিখ্যাত ব্যক্তিবর্গের জন্মভূমি। তাদের মধ্যে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আর হাসান, অধ্যাপক সৈয়দ আলী আহসান, কবি ফররুখ আহমদ, চিত্রশিল্পী মুস্তফা মনোয়ার, কবি কাজী কাদের নেওয়াজ, সাহিত্যিক নিমাই ভট্টাচার্য, শহীদ সাংবাদিক সিরাজুদ্দিন হোসেন, শ্যুটার শারমিন রত্না, বিশিষ্ট চিন্তাবিদ ও গবেষক এস কে জাওয়াদ আহমেদ প্রমুখ অন্যতম।

মাগুরা সদরে যাত্রা শুরু প্রসঙ্গে ফুডপ্যান্ডা বাংলাদেশ- এর সিইও আম্বারিন রেজা বলেন, “শুরু থেকেই গ্রাহক পর্যায়ে উল্লেখযোগ্য সাড়া অর্জনের পর আমরা আমাদের সেবা সকল জেলা ও উপজেলায় ছড়িয়ে দিচ্ছি। তারই অংশ হিসেবে ফুডপ্যান্ডা এখন মাগুরা সদরে। এখন থেকে মাগুরাবাসীর পছন্দের সব রেস্টুরেন্টের খাবার মুহুর্তেই ঘরের দরজায় পৌঁছে দিবে ফুডপ্যান্ডা। একই সাথে ফুডপ্যান্ডার মাধ্যমে নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে ওই এলাকায়।” 

বাংলাদেশের সর্ববৃহৎ ফুড ডেলিভারি অ্যাপ ফুডপ্যান্ডা মূলত ভোজনরসিকদের ভোজনকে আরও আরামদায়ক ও উপভোগ্য করে তোলার লক্ষ্যে স্থানীয় রেস্টুরেন্টগুলোর সাথে সমন্বয় করে গ্রাহকের পছন্দের খাবার দোরগোড়ায় পৌঁছে দেয়। বর্তমানে ফুডপ্যান্ডা’র রাইডাররা বাংলাদেশের ৫৯টি শহরে নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী ও বিভিন্ন রেস্টুরেন্টের খাবার সরবরাহ করছে।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: