বিশেষ প্রতিবেদক – মাগুরায় মাদকের মামলায় গাছ লাগানোর শর্তে ৬ মাসের
কারাদন্ড থেকে আব্যাহতি দিয়ে মুক্তি দেয়া হয়েছে ২ যুবককে। মাগুরার জ্যেষ্ঠ
বিচারিক আদালতের হাকিম মোহাম্মদ বুলবুল ইসলাম আজ বুধবার দুপুরে
ব্যতিক্রমী এ রায় দিয়েছেন। এ নিয়ে মাগুরায় ৬ টি মামলায় ব্যতিক্রমী রায়ে ১৬
জনকে গাছ লাগানো, মুক্তিযুদ্ধর বই পড়াসহ নানা ইতিবাচক কাজের আদেশ দিয়ে
সংশোধনপূর্বক সমাজের মুল স্রোতে পুণর্বাসন ও সুনাগরিক হওয়ার সুযোগ
দেয়া হলো।
আজ বুধবার রায়প্রাপ্ত এ দু’যুবক হচ্ছেন মাগুরা সদরের ঘোড়ানাছ গ্রামের
মাজেদ মোল্যার ছেলে সোহাগ (২২) ও একই উপজেলার গোবিন্দপুর গ্রামের
আজিজার মোল্যার ছেলে টুটুল মোল্যা (২৭)।
রায়ের বিবরণে জানা গেছে, উল্লেখিত ২ যুবকের নামে ২০১৯ সালে মাদক
সংক্রান্ত অপরাধে জড়িত থাকার অভিযোগে মাগুরা সদর থানায় মামলা হয়। মামলায়
বর্ণিত অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামীরা ৬ মাসের কারাদন্ড ভোগসহ ৫’শ
টাকা জরিমানার শাস্তিযোগ্য হিসেবে দোষী সাব্যস্ত হন । কিন্তু আসামীদের
অপরাধের পূর্ব ইতিহাস না থাকায় তাদেরকে সংশোধনপূর্বক সমাজের মুল
¯্রােতে পুণর্বাসন ও সুনাগরিক হওয়ার সুযোগ দিতে ১৯৬০ সালের প্রবেশন
আইনের ০৫ ধারা মোতাবেক তাদের দু’জনের প্রত্যেককে ০৫টি গাছ লাগানোর
শর্তে মুক্তি দিয়েছে আদালত। গাছ লাগানোর পাশাপাশি একই ধরণের কিম্বা অন্য
কোন অপরাধ সংগঠিত না করা, আদালত তলব করা মাত্র সেখানে উপস্থিত হওয়া,
মাদকদ্রব্য সেবন কিম্বা এ ধরণের কোন অপরাধ না করা, মন্দ লোকের সঙ্গ
এড়িয়ে চলা, উচ্ছৃংখল জীবন যাপন না করার শর্ত পূরন করবেন। এসব শর্ত পূরণের
বিষয়টি তদারকির জন্য জেলা সমাজ সেবার প্রবেশন কর্মকর্তাকে দায়িত্ব দেয়া
হয়েছে। শর্তভঙ্গ করলে আসামীরা ৬ মাসের কারাদন্ড ৫০০ টাকা জরিমানা অনাদায়ে
১৫ দিনের কারাদন্ড ভোগ করবেন। ১ বছরের মধ্যে এসব শর্ত পূরণ করার ক্ষেত্রে প্রবেশন
কর্মকর্তা প্রতি ৩ মাস অন্তর অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করবেন।
আজ শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন: পুলিশ হেফাজতে স্ত্রী, এলাকায় চাঞ্চল্য
- শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার: স্বামী আটক, হত্যার দাবি পরিবারের
- একটি স্বপ্নের অপমৃত্যু: আর ফিরবে না বান্দরবানের পাহাড়ি রাস্তায় হারিয়ে যাওয়া শ্রীপুরের তাজিম
- গড়াই নদীর তীব্র ভাঙন: ফসলি জমি বিলীন, হুমকিতে কোদলা গ্রামের ৫০০ পরিবার
- শ্রীপুরে আমলসার বাজার থেকে ১১ জুয়ারী আটক
- শ্রীপুরে তিন হাজার মিটার চায়না দোয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস
- শ্রীপুরে গড়াই নদীর পানি বৃদ্ধি: কচুবাড়িয়ায় তলিয়ে গেছে আখের খেত
- শ্রীপুরে চায়ের দোকানের সামনে ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে সংঘর্ষ, ভাঙচুর-লুটপাট, আহত ৫
- শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র্যালি

