মাগুরানিউজ.কমঃ
আজ ঐতিহাসিক ’মহান মে দিবস’। মে দিবস উপলক্ষে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়েছেন ‘মাগুরা নিউজ’ পরিবারের পক্ষে সম্পাদক এ্যাড. রাজীব মিত্র জয়।
আজ এক বার্তায় জয় বলেন- দেশে এবং প্রবাসের সকল শ্রমিক, কর্মচারী, কর্মজীবী, শ্রমজীবী, মেহনতী ভাই-বোনদের মহান মে দিবসের সংগ্রামী শুভেচ্ছা। কাজের নিশ্চয়তা, বাঁচার মত মজুরী, নিরাপদ ও স্বাস্থ্যকর কর্মপরিবেশ, ট্রেড ইউনিয়ন অধিকার, সকল ধরনের বৈষম্য-শোষন-নির্যাতনের অবসান, মানবাধিকার নিশ্চিত হোক এটাই প্রত্যাশা। মনে রাখতে হবে, শ্রম কখনও সস্তা নয়, শ্রমিক দয়ার পাত্র নয়। সবাইকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা।


