মাগুরানিউজ.কমঃ
আজ ঐতিহাসিক ’মহান মে দিবস’। শ্রমিকেরা মাথার ঘাম পায়ে ফেলে শ্রম দেন। বুদ্ধিদীপ্ত প্রকৃতি তাঁদের আজকের দিনেই শুভেচ্ছা জানায়, মে ফ্লাওয়ার দিয়ে। লাল ও হলুদ রঙের অপূর্ব সমন্বয়ে মে মাস এলেই যেনো হেসে ওঠে ফুলটি। বছরে একবার মে মাসে ফোটে বলেই এর নাম হয়েছে। মনমাতানো কোনো গন্ধ না থাকলেও দূর থেকে দেখলেই এই বিদেশি ফুলটিকে দেখে চোখ জুড়িয়ে যাবে যে কারও। স্যালুট তোমায়, প্রকৃতি।


