মাগুরাতে নদী নেই আছে কষ্ট!

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

আগে চলতো নৌকা, এখন চাষ হয় ধান। নদী শুকিয়ে যাওয়ায় মাগুরার বেশিরভাগ নদীর বুকে এখন ধান চাষ হচ্ছে। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। নদীতে ধানের ফলন ভালো হয় এবং উৎপাদন ব্যয় কম হওয়ায় কৃষকরা ব্যাপক ভাবে ধানের চাষ করেছে।

জানাগেছে, জেলার সদর, শ্রীপুর, শালিখা ও মহম্মদপুর উপজেলার উপর দিয়ে প্রবাহিত নবগঙ্গা, ফটকি, চিত্রা, কুমারসহ সব নদী শুকিয়ে যাওয়ায় কৃষকরা ইরি বোরো ধানের আবাদ করেছেন। নদীর বুকে বর্তমানে সবুজের সমারোহ ।

মাগুরা শহরের পাশদিয়ে প্রবাহিত এককালের প্রমত্তা নবগঙ্গা নদীতে বিশাল বিশাল চর জেগেছে। পূর্বে যে নদীতে বড় বড় ষ্টীমার চলতো সেই নদীতে জেগে উঠেছে প্রকান্ড সব চর। বর্তমানে ইঞ্জিন চালিত নৌযান চলাচল বন্ধ। জেগে উঠা চরে কৃষকরা বর্তমানে ইরি বোরো ধানের চাষ করেছে। ফলে নদী নির্ভর নৌ-চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে।

সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে নদীগুলি পুণ:খনন করলে নদীগলি আবার পূর্বের অবস্থায় ফিরে পেতে পারে বলে অভিজ্ঞমহল মনে করেন। জেলাবাসীর দাবি জেলার নদীগুলির নাব্যতা ফিরিয়ে আনা হোক।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: