বিশেষ প্রতিবেদক – মাগুরায় চিকিৎসক,নার্স না থাকাসহ নানা অব্যবস্থাপনার
কারণে মুক্তি ক্লিনিক এ্যান্ড নার্সিং হোম নামে একটি বেসরকারি স্বাস্থ্য কেন্দ্রকে বন্ধ করার পাশাপাশি এটির অপারেশন থিয়েটার সিলগালা করে দিয়েছে ভ্র্যামমান আদালত। আজ বুধবার দুপুরে মাগুরার নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) নির্বাহী ম্যাজিষ্ট্রেট আল এমরানের নেতৃত্বে এ আদালত পরিচালিত হয়।
এনডিসি আল এমরান জানান, মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের পূর্ব পাশে
আবাসিক এলাকায় নানা অব্যস্থাপনা ও অস্বাস্থ্যকর পরিবেশে মুক্তি ক্লিনিক এ্যান্ড
নাসিং হোম নামে প্রাইভেট ক্লিনিকটি পরিচালিত হয়ে আসছিল ।
চিকিৎসক,নার্স না থাকাসহ নানা অব্যবস্থাপনার কারণে ভ্র্যামমান আদালত
পরিচালনার মাধ্যমে ক্লিনিকটি বন্ধ ঘোষণাসহ এটির অপারেশন থিয়েটার
সিলগালা করা হয়েছে। অভিযানের সময় মালিক পক্ষ না থাকায় তাদের কোন জেল
জরিমান করা সম্ভব হয়নি। আগামী দুইদিনের মধ্যে ভর্তি রোগিদের অন্যত্র
স্থানান্তর করে ক্লিনিকটি পুরোপুরি বন্ধ রাখতে ক্লিনিক কর্তৃপক্ষকে নোটিশ
দেয়া হয়েছে।
প্রসঙ্গত,সরকারি নিবন্ধন না থাকাসহ নানা অব্যবস্থাপনার অভিযোগে গত
১২ নভেম্বর মাগুরার ১টি বেসরকারি ক্লিনিক, ৩টি বেসরকারি হাসপাতাল ও ৩ টি
ডায়াগনিস্টিক সেন্টার বন্ধ করে দেয় স্বাস্থ্য বিভাগ। বন্ধ ঘোষিত প্রতিষ্ঠানগুলো
হচ্ছে মাগুরা শহরের ভায়না টিটিডিসি পাড়ার নিউ একতা ক্লিনিক, শহরের হাজী
আব্দুল হামিদ সড়কের মা প্রাইভেট হাসপাতাল, একই এলাকার মাগুরা কিংস্ধসঢ়;
প্রাইভেট হাসপাতাল, একই এলাকার মাগুরা কুইন্স ডায়াগনষ্টিক সেন্টার, শহরের
হাসপাতাল পাড়ার গ্রামীণ ডায়গনষ্টিক সেন্টার, একই এলাকার দি ল্যাবস্ক্যান
ডায়গনষ্টিক সেন্টার ও পিটিআই সড়কের দেশ প্রাইভেট হাসপাতাল।
আজ বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার: স্বামী আটক, হত্যার দাবি পরিবারের
- একটি স্বপ্নের অপমৃত্যু: আর ফিরবে না বান্দরবানের পাহাড়ি রাস্তায় হারিয়ে যাওয়া শ্রীপুরের তাজিম
- গড়াই নদীর তীব্র ভাঙন: ফসলি জমি বিলীন, হুমকিতে কোদলা গ্রামের ৫০০ পরিবার
- শ্রীপুরে আমলসার বাজার থেকে ১১ জুয়ারী আটক
- শ্রীপুরে তিন হাজার মিটার চায়না দোয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস
- শ্রীপুরে গড়াই নদীর পানি বৃদ্ধি: কচুবাড়িয়ায় তলিয়ে গেছে আখের খেত
- শ্রীপুরে চায়ের দোকানের সামনে ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে সংঘর্ষ, ভাঙচুর-লুটপাট, আহত ৫
- শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র্যালি
- শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৮৮ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড

