বাড়িতে বাড়িতে লাল পতাকা

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের বিস্তার নিয়ে সবার মতো মাগুরাবাসিও চরম শংকিত। জানা অজানা আতঙ্কে স্থবির হয়ে পড়েছে জনপদ। সংক্রমন প্রতিরোধে চলছে সর্বোচ্চ প্রচেষ্টা। তবুও কাটছে না শংকা, বরং ক্রমশই বাড়ছে।

করোনাভাইরাস প্রতিরোধে বিশেষ উদ্যোগ নিয়েছেন মাগুরার জগদল ইউনিয়নের চেয়ারম্যান
সৈয়দ রফিকুল ইসলাম। সতর্কতার জন্য বিদেশ ফেরত চিহ্নিত করতে শনিবার ইউনিয়ন পরিষদের উদ্যোগের এমন ২২টি বাড়ির সামনে লাল পতাকা উড়িয়ে দেওয়া হয়েছে।

প্রথম দিন আরব আমিরাত, সিঙ্গাপুর, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব থেকে আসা ২২ জনকে পাওয়া গেছে। যাদের প্রত্যেককে হোম কোয়ারেন্টাইন থাকা বাধ্যতামূলক করা হয়েছে বলে জানান তিনি।

জানা গেছে, ১ থেকে ১৮ মার্চ পর্যন্ত বিভিন্ন দেশ থেকে মাগুরায় এসেছেন ২ হাজার ৩৪৮ জন। এঁদের মধ্যে সবচেয়ে বেশি ১ হাজার ৯১১ জন এসেছেন ভারত থেকে। অন্যান্য দেশ থেকে এসেছেন ৪৩৭ জন। সিভিল সার্জন কার্যালয়ের এক হিসাবে দেখা গেছে, তাঁদের মধ্যে ওই দিন পর্যন্ত হোম কোয়ারেন্টিনে ছিলেন মাত্র ৮১ জন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান জানান, তারা গ্রামে-গ্রামে তল্লাশি চালিয়ে বিদেশ ফেরতদের চিহ্নিত করে তাদের নাম ঠিকানা তালিকাভূক্ত করছেন এবং তাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করছেন।

শনিবার থেকে জগদল ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রথম বিদেশ ফেরতদের বাড়ির সামনের লাল পাতাকা ওড়ানো শুরু হয়েছে। এ কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।

কোন বিদেশ ফেরত হোম কোয়ারেন্টাইন থাকার নিয়ম না মানলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জেলা প্রশাসক ডঃ আশরাফুল আলম বলেছেন, যেকোনো মূল্যে ঝুঁকিপূর্ণ প্রতিটি ব্যক্তিকে হোম কোয়ারেন্টিনে নেয়া হবে।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: