মাগুরায় ১৩৮ প্রবাসী হোম কোয়ারেন্টাইনে | Magura News

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

মাগুরায় কাতার, সৌদি আরব, দুবাই, মালয়েশিয়া, কুয়েত, ইতালি, বাহরাইন ও সিঙ্গাপুর ফেরত ১৩৮ জনকে হোম কোয়ারেন্টাইনে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদের প্রত্যেকের বাড়িতে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। 

তাদের মধ্যে মাগুরা সদরে ৮০ জন, শালিখা উপজেলায় ৩৮ জন, শ্রীপুরে ৪ জন এবং মহম্মদপুরে ১৪ জন রয়েছেন। এদের কারও মধ্যে করোনা ভাইরাসের কোনো লক্ষণ এখন পর্যন্ত দেখা যায়নি। 

এ বিষয়ে মাগুরার সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা জানান, আমরা একটি টিম গঠন করেছি। যারা বিদেশ থেকে বাড়িতে আসছে আমরা তাদের ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছি। জেলাবাসীর জন্য আমরা একটি ভিডিও বার্তার মাধ্যমে সবাইকে সর্তক থাকার আহ্বান জানিয়েছি। এখন পর্যন্ত যারা হোম কোয়ারেন্টাইনে আছেন তাদের শরীরে কোনো ধরনের করোনাভাইরাসের লক্ষণ পাওয়া যায়নি। 

এছাড়াও মাগুরার প্রত্যেক উপজেলায় কোয়ারেন্টাইন সেন্টার খোলা হয়েছে। জেলা সদরে ১০ শয্যার এবং তিন উপজেলায় ৫ শয্যার আইসোলেশন সেন্টার খোলা হয়েছে বলেও জানান তিনি। 

সিভিল সার্জন কার্যালয় সুত্রে জানা গেছে, ১ থেকে ১৮ মার্চ পর্যন্ত বিভিন্ন দেশ থেকে মাগুরায় এসেছেন ২ হাজার ৩৪৮ জন। এঁদের মধ্যে সবচেয়ে বেশি ১ হাজার ৯১১ জন এসেছেন ভারত থেকে। অন্যান্য দেশ থেকে এসেছেন ৪৩৭ জন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান জানান, তারা গ্রামে-গ্রামে তল্লাশি চালিয়ে বিদেশ ফেরতদের চিহ্নিত করে তাদের নাম ঠিকানা তালিকাভূক্ত করছেন এবং তাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করছেন।

এ বিষয়েজেলা প্রশাসক ডঃ আশরাফুল আলম বলেছেন, যেকোনো মূল্যে ঝুঁকিপূর্ণ প্রতিটি ব্যক্তিকে হোম কোয়ারেন্টিনে নেয়া হবে।

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: