নিজেকে নিজে নিরাপদ রাখুন, তাহলে সবাই নিরাপদ

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের বিস্তার নিয়ে জানা অজানা আতঙ্কে স্থবির হয়ে পড়েছে মাগুরার জনপদ। সংক্রমন প্রতিরোধে চলছে সর্বোচ্চ প্রচেষ্টা। তবুও কাটছে না শংকা, বরং ক্রমশই বাড়ছে। মাগুরাবাসি, এখন সময় আপনার। সংকটময় এ সময়ে পাশে থাকুন মাগুরার। আপনার সহযোগিতা ও মূল্যবান পরামর্শ মাগুরা জেলার করোনা প্রতিরোধে সহায়ক হতে পারে।

করোনা সংকটে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন মাগুরার কৃতি সন্তান আল-হেলাল স্পেশালাইজড হসপিটালের চিফ ডেন্টাল সার্জন ও চিকিৎসা-সেবা সংস্থা সেবা’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ডাঃ রাহুল মিত্র।

”বৈশ্বিক এ সংকট মোকাবিলায় সবচেয়ে প্রথম দায়িত্ব নিজেকে সুরক্ষিত করা। অজানা এ যুদ্ধ জীবানুর সঙ্গে মানুষের। তাই প্রথমেই নিজেকে ও পরিবারকে সুরক্ষিত করুন। দ্রুত নিজেকে বদলে ফেলুন, রপ্ত করুন নিয়মিত হাত ধোয়ার মতো ভালো কিছু অভ্যাস। যা আপনাকে সবসময়েই সুরক্ষিত রাখবে। আর এ মুহূর্তে কার্যত স্বেচ্ছায় ঘরে অবরুদ্ধ থাকুন।

চারপাশের হাজারটা কথা শুনে প্যানিক নয়! করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে যেকোনো সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে নিয়মিত হাত ধোয়া হচ্ছে সবচেয়ে কার্যকরী উপায়। নির্দেশনা অনুযায়ী যথাযথ সাবধানতা অবলম্বন করুন, নিজেকে নিজে নিরাপদ রাখুন, তাহলে সবাই নিরাপদ।”

– ডা. রাহুল মিত্র
চিফ ডেন্টাল সার্জন, আল-হেলাল স্পেশালাইজড হসপিটালে, ঢাকা।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: