করোনা প্রতিরোধ – মাগুরাবাসি আপনারা কি ভাবছেন?

মাগুরানিউজ.কমঃ

রাজীব মিত্র জয় –

শ্রদ্ধেয় মাগুরাবাসি, শুরুতেই সবার জন্য শুভকামনা। বৈশ্বিক সংকট করোনাভাইরাসের বিস্তার নিয়ে সবার মতো আমরা মাগুরাবাসিও চরম শংকিত। জানা অজানা আতঙ্কে স্থবির হয়ে পড়েছে জনপদ। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। নিষেধাজ্ঞা রয়েছে গণজমায়েতে। সংক্রমন প্রতিরোধে চলছে সর্বোচ্চ প্রচেষ্টা। তবুও কাটছে না শংকা, বরং ক্রমশই বাড়ছে।

প্রাণপ্রিয় মাগুরাবাসি, এখন সময় আপনার। মাগুরার করোনামুক্তি আপনারই হাতে। কিভাবে? সেটাইতো জানাতে বলছি আপনাকে। এ বিষয় নিয়ে আপনার চিন্তা, অভিমত, পর্যবেক্ষণ ও বিশ্লেষণ স্বচ্ছ ও শুদ্ধ বাংলায় সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে লিখে পাঠিয়ে দিন। আপনার সহযোগিতা ও মূল্যবান মতামত মাগুরা জেলার করোনা প্রতিরোধে সহায়ক হবে। মহাসংকটের এ সময়ে সকলের সমন্বিত কর্মপ্রচেষ্টা সংকট নিরসনে সহায়ক হবে। সরকারী জরুরী নির্দেশনা যথাযথ মেনে চলুন। নিজেকে নিজে নিরাপদ করুন, তাহলে সবাই নিরাপদ। দেশ নিরাপদ।

মতামত পাঠানোর ঠিকানা –
নাগরিক মতামত, সম্পাদকীয় বিভাগ, ”মাগুরা নিউজ”maguranewsbd@gmail.com ঠিকানায়।  ফেসবুক পেজেও ইনবক্স করতে পারবেন।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: