মাগুরানিউজ.কমঃ
সারা দেশে মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই চলছে। মাগুরাতেও এর ব্যতিক্রম নয়। মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কার্যক্রমে ব্যস্ত সময় কাটাচ্ছে প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল।
জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল নেতারা জানিয়েছেন, প্রকৃত মুক্তিযোদ্ধারের পাশাপাশি রয়েছে ভুয়া ও অমুক্তিযোদ্ধারের তালিকাভুক্তির অপতৎপরতা, যা তাদের কাজে ব্যাঘাত ঘটাচ্ছে।
এমতাবস্থায়, ভুয়া ও অমুক্তিযোদ্ধাদের সতর্ক করলেন মাগুরা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোল্যা নবুয়ত আলী।
মোল্যা নবুয়ত আলী ভুয়া ও অমুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা হওয়ার জন্য ব্যর্থ চেষ্টা না করার অনুরোধ জানানোর পাশাপাশি প্রকৃত মুক্তিযোদ্ধারা যাতে তালিকা থেকে বাদ না পরেন সেই লক্ষ্যে কাজ করার জন্য সকল মুক্তিযোদ্ধাদের প্রতি আহব্বান জানিয়েছেন।


