মহম্মদপুরে বর্ষীয়ান রাজনীতিবিদ গোলাম রব্বানীর দাফন সম্পন্ন

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

বর্ষীয়ান রাজনীতিবীদ, মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম রব্বানীকে শেষবারের মত শ্রদ্ধা ও ভালবাসায় বিদায় জানালো সর্বস্তরের মানুষ। তার মরদেহ গোপিনাথপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে নিয়ে আসা হয়। সেখানে মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

আজ মঙ্গলবার বিকেল ৩টায় মহম্মদপুরের গোপিনাথপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজার নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় ছোট কলমধরীর পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের পাশে তাকে দাফন করা হয়।

সোমবার রাতে উপজেলার বলিদিয়া ইউনিয়নের ছোট কলমধরীর গ্রামের বাড়িতে তিনি মারা যান। তার বয়স হয়েছিলে ৮৫ বছর।

মু্ক্তিযুদ্ধের অন্যতম সংগঠক গোলাম রব্বানী ১৯৭৩ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ২০০৯ সালে তিনি মহম্মদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি বিনোদপুর বি কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিনোদপুর ডিগ্রি কলেজ ও গোপীনাথপুর এমএ খালেক স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: