মাগুরার নারীদের শীতকালীন প্রতিযোগীতা চলছে। শীত মৌসুম শুরুর সঙ্গে সঙ্গেই মাগুরার বিভিন্ন উপজেলায় নারীদের মধ্যে শুরু হয়েছে সুস্বাদু কুমড়ো বড়ি তৈরীর অলিখিত প্রতিযোগিতা। এ সময়ে বিভিন্ন গ্রামের নারীরা সুস্বাদু কুমড়ো বড়ি তৈরি ও বাজারজাতকরনের সঙ্গে জড়িত হয়। এসব পরিবার শুধু শীত মৌসুমের পুরোটা সময় কুমড়োর বড়ি তৈরির উদ্দেশ্য বাড়তি আয়। আর ভাল মান যার যশও তার বেশি।
বাড়ির নারীরাই মূলত বড়ি তৈরি করে। পুরুষরা বাজারজাত করে থাকেন। মাষকলাই পানিতে ভিজিয়ে নরম করে তার সাথে পাকা বা বুড়ো চালকুমড়া পাটায় বেটে বিশেষ প্রক্রিয়ায় বড়া তৈরি করে রোদে শুকানো হয়। বাড়ির আঙিনায় সারি সারিভাবে কুমড়া বড়ি তৈরি করে রোদে শুকাতে দেয়া হয়।
বড়িগুলো সম্পূর্ণ শুকিয়ে গেলে সেগুলোকে বাজারে তুলে বিক্রি করা হয়ে থাকে। বাজারে কুমড়ো বড়ির কদর থাকায় পরিবারগুলো বাড়তি আয়ের সুযোগ পেয়ে থাকে। স্থানীয় বাজারে সুস্বাদু হিসেবে কুমড়ো বড়ির বেশ কদর রয়েছে।


