মাগুরানিউজ.কমঃ
কতদিন শীতে দুব্বা ঘাসের চূড়ায় চূড়ায় ছোট্ট শিশির বিন্দুর ঝলমলানি দেখা হয়নি অথবা কোন খেজুরের রস বিক্রেতাকে। শীতের সকালে শিউলি ঝরা মাঠে শিশির ভেজা দূর্বা ঘাসের উপর খালি পায়ে ছুটে চলা হয়নি মেলা দিন।
খেজুর গুড়ের গরম গরম ভাপা পিঠা হয়তো এই শহরে অনেক গলির মুখেই পাওয়া যায়… কিন্তু বাড়িতে বানানো স্বাদ কি থাকে তাতে? সেই তৃপ্তি কি পাওয়া যায়?
ঘন কুয়াশার চাদরে ঢাকা শহরে প্রভাত বেলায় কর্মস্থলে ছোটার মত বেদনাদায়ক আর কি হতে পারে?
হঠাৎই মাগুরার কথা অনেক অনেক মনে পড়ছে। পৌষের কাছাকাছি রোদমাখা সেইদিন এই গানটাও বার বার মনের মাঝে ঘুরছে…। ভালো থাকুক আমাদের মাগুরা আর শুভকামনা মাগুরা নিউজ পরিবারের সবার জন্য।
ছবি- ফাইল ছবি।


