বাংলা সাহিত্যে আছে, আছে মাগুরাতেও…

মাগুরানিউজ.কমঃ

mnওয়েব প্রতিবেদক-

মাগুরাতে ঝোপঝাড়ে অযত্ন আর অবহেলায় বেড়ে ওঠে অসংখ্য গাব গাছ। হালকা মিষ্টি স্বাদের মোহনীয় গন্ধের এই ফলটির ফলন অনেক বেশি। কোনো প্রকার যত্ন ছাড়াই গাব পরিপক্কতা লাভ করে।

গাব এমন একটা ফল বাংলা সাহিত্যে যা স্থান পেয়েছে অদ্ভুতভাবে! ‘গাবগাছের ভূত’ বা ‘গাবের আঠার মতো লেগে থাকা’- এমনসব বিষয়ের জন্মদাতা এই ফলটি! যে ফলকে নিয়ে এতকিছু তা কিন্তু খুব একটা সুস্বাদু নয়!

এটি কাঁচা অবস্থায় সবুজ থাকে এবং পাকলেহলদেটে রং ধারণ করে। জাল মজবুত ও পচন রোধ করার জন্য আমাদের দেশে কাঁচা গাবের আঠা জেলেরা মাছ ধরার জালে ব্যবহার করে। গাব ভেষজ চিকিৎসায় ওষুধ হিসেবে ব্যবহার করা হয়।

আমাদের দেশে দেশি গাব ছাড়াও আরেক ধরনের গাব পাওয়াযায়। যাকে বলা হয় বিলাতি গাব। এই গাব দেখতে গাঢ় লাল সুগন্ধীযুক্ত ও খেতেও ভীষণ সুস্বাদু। এর স্বাদ, গন্ধ ও পুষ্টিগুণের কারণে প্রায় সারা বিশ্বেই এর চাষ হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: