সাম্প্রদায়িক সম্পৃতিতে দৃষ্টান্ত হয়ে থাকবে মাগুরা – শিখর

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

সম্পৃতির অনন্য দৃষ্টান্ত আমাদের মাগুরা জেলা। এখানে সকল ধর্মের লোকজন তাদের মনের মাধুরী মিশিয়ে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছেন সবসময়ই। ধর্ম যার যার উৎসব সবার এ শ্লোগানকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা চাই আমাদের এই সম্পৃতি বজায় থাকবে।

আজ বুধবার বিকেলে মাগুরার শ্রীপুর উপজেলার হাজরাতলায় অবস্থিত শংকর বেদান্ত মঠে সনাতন হিন্দু ধর্ম সম্মেলন ও মঠ ও মিশনের মহারাজ শ্রী শ্রী ১০৮ স্বামী বিবোধানন্দ স্বরস্বতীর ৬৫তম আর্বিভাব তিথি স্মরণে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব এ্যাড. সাইফুজ্জামান শিখর।

তিনি বলেন, দেশে একটি শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়েছে এবং অর্থনৈতিক উন্নয়নের যে অগ্রযাত্রা শুরু হয়েছে সেটা যেন আমরা তরান্বিত করতে পারি সেজন্য সবার সহযোগীতা আমরা চাই।

সভায় বরিশাল জেলা রেজিস্ট্রার নৃপেন্দ্রনাথ শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারতের পশ্চিম বাংলা বিজেপির সভাপতি শ্রী দিলীপ ঘোষ এমএলএ, বিজেপির ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির সদস্য অরুন হালদার, মাগুরা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) এটিএম আব্দুর ওয়াহ্হাব, পুলিশ সুপার মুনিবুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: