‘সকল ধর্মের মূলমন্ত্র মানবতা’- মাগুরায় মন্ত্রী মায়া

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

‘মানুষ মানুষের জন্য, তাই সবার মাঝে জেগে উঠুক মানবতা বোধ। বাংলাদেশ অসম্প্রদায়িক উদার ধর্মে বিশ্বাসী দেশ। ধর্ম যার যার উৎসব সবার। আর সব ধর্মের মূলমন্ত্রই হচ্ছে মানবতা। আসুন আমরা বিশ্বমানবতাকে মনেপ্রাণে লালন করি।’

আজ বুধবার বিকেলে মাগুরার শ্রীপুর উপজেলার হাজরাতলায় অবস্থিত শংকর বেদান্ত মঠে সনাতন হিন্দু ধর্ম সম্মেলন ও মঠ ও মিশনের মহারাজ শ্রী শ্রী ১০৮ স্বামী বিবোধানন্দ স্বরস্বতীর ৬৫তম আর্বিভাব তিথি স্মরণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এ কথা বলেন।

সভায় বরিশাল জেলা রেজিস্ট্রার নৃপেন্দ্রনাথ শিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারতের পশ্চিম বাংলা বিজেপির সভাপতি শ্রী দিলীপ ঘোষ এমএলএ, বিজেপির ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির সদস্য অরুন হালদার, মাগুরা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) এটিএম আব্দুর ওয়াহ্হাব, পুলিশ সুপার মুনিবুর রহমান, মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব এ্যাড. সাইফুজ্জামান শিখর প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: