মাগুরায় আইসিটি ক্যারিয়ার ক্যাম্প

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

মাগুরা আছাদুজ্জামান মিলনায়তনে আজ অনুষ্ঠিত হলো আইসিটি ক্যারিয়ার ক্যাম্প। “শিক্ষিত তরুণ প্রজন্মের স্বপ্নের প্লাটফর্ম, আইসিটি ক্যারিয়ার ক্যাম্প” শিরোনামে এই ক্যারিয়ার ক্যাম্প ওয়ার্ল্ড ব্যাংক এর অর্থায়নে এবং আইসিটি ডিভিশনের আয়োজনে যার পরিচালনা করে ইন্টারস্পীড এ্যাকটিভেশন লিমিটেড।

সকালে ক্যারিয়ার ক্যাম্প উদ্বোধন করেন মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খন্দকার আজিম আহমেদ। তিনি তার বক্তব্যে উপস্থিত শিক্ষার্থীদের সুন্দর আগামীর সম্ভাবনাময় দিকনির্দেশনা দেন।

ক্যাম্প পরিচালনা করেন এলআইসিটি প্রোজেক্টের টেকনিক্যাল স্পেশালিস্ট আসাদুর রহমান নাইম।

আয়োজকরা জানান, জেলার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) লিভারেজিং আইসিটি ফর গ্রোথ গভর্নেন্স (এলআইসটি) প্রকল্পের এই আইসিটি ক্যারিয়ার ক্যাম্প যা ছাত্রছাত্রীদের আইটি প্রফেশনে উদ্বুদ্ধ করতে ও নিজ নিজ দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে প্রশিক্ষণ বেছে নেয়ার সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে কুইজে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে থেকে একজন বিজয়ী শিক্ষার্থীকে ও অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে একজন শিক্ষার্থীকে উই মোবাইলের সৌজন্যে একটি করে স্মার্ট মোবাইল ফোন পুরষ্কার হিসেবে প্রদান করা হয় বলে আয়োজকদের প্রেরিত বিজ্ঞপ্তিতে জানাগেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: