জমজমাট ক্রিকেট জুয়া- আতংকিত মহম্মদপুর

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

ভদ্রলোকের খেলা ক্রিকেটের গায়ে জুয়ার কলঙ্ক লেগেছে অনেক আগেই। কিন্তু ক্রিকেট নিয়ে সর্বনাশা জুয়া এখন আর খেলোয়াড় ও বাজিকরে সীমাবদ্ধ নেই। তা ছড়িয়ে পড়েছে দেশের আনাচে-কানাচে সাধারণ মানুষের মধ্যেও।

মাগুরার মহম্মদপুরে টিভিতে চলা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে রমরমা জুয়ার অভিযোগ পাওয়া গেছে।

মহম্মদপুরের একাধিক ব্যক্তির সাথে কথা বলে জানা গেছে- উপজেলা সদর, বাবুখালি, নহাটা, বিনোদপুরসহ প্রতিটি ইউনিয়নের অধিকাংশ এলাকাতেই এখন ডিসলাইনের মাধ্যমে টেলিভিশন দেখার ব্যবস্থা রয়েছে। টিভিতে ক্রিকেট খেলা বিশেষ করে শ্রীলংকায় অনুষ্ঠিত চলমান সফরের খেলাকে কেন্দ্র করে উঠতি যুবকেরা একে পরের সাথে খেলার ওভার, উইকেট, রান, ছক্কা ও ম্যাচ নিয়ে বাজি ধরে। বড়রাও পিছিয়ে নেই। উপজেলার বিভিন্ন চায়ের দোকানের টিভি সেট ও ক্লাবে চলছে জুয়ার এই রমরমা আসর।

এ বিষয়ে বাবুখালী ইউপি চেয়ারম্যান মীর মোঃ সাজ্জাদ আলী জানান, কোমলমতি শিশুরা এখনি যদি এসব খারাপ কাজে ঝুকে পড়ে তবে সমাজ ধ্বংসের মুখে পড়বে। তাদের বোঝাতে হবে জুয়ার কুফল ।

মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম জানান, এ বিষয়টি সম্পূর্ণ অনাকাংক্ষিত। খেলাকে কেন্দ্র করে জুয়া আইন সমর্থন করে না। উপযুক্ত তথ্য প্রমাণ পেলে আমরা আমরা আইনগত ব্যবস্থা গ্রহন করব।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: