মাগুরায় চাঁদা না দেওয়ায় জেলেদের জালে অাগুন

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

মাগুরা মহম্মদপুর উপজেলার ধুলজোড়া গ্রামে চাঁদার টাকা না পেয়ে জাল আগুনে পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। রবিবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মোকাম মাগুরা দ্রুত বিচার আদালতে মধুখালী উপজেলার গয়েশপুর গ্রামের ওমেদ শেখের ছেলে তজিবার শেখ, নবির শেখের ছেলে দবির শেখ, তজিবার শেখের ছেলে সোহাগ শেখ ও মুরাদ শেখসহ অজ্ঞাত ১১/১২ জনের নামে একটি মামলা হয়েছে।

জানা গেছে, মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের পার্শ্ববর্তী মধুমতি নদীতে মাছ ধরার কাজে নিয়োজিত দরিদ্র জেলেদের নিকট থেকে দীর্ঘদিন ধরে গয়েশপুর গ্রামের কয়েকজন চাঁদাবাজি করে আসছিলো। ঘটনার আগে পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবি করলে জেলেরা দিতে অস্বীকার করে। পরে জাল পুড়িয়ে ফেলার হুমকি দেয়। ঘটনার রাতে ১৫’শ গজ লম্বা সুতী বেড় জালে পেট্রোল দিয়ে ধরিয়ে দেয় প্রতিপক্ষের লোকজন। এতে ১৫ জেলের জীবিকার একমাত্র পথ বন্ধ হয়ে যায়।

এ বিষয়ে বাবুখালী ইউপি চেয়ারম্যান মীর মোঃ সাজ্জাদ আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জেলে পরিবার গুলোর আয়ের একমাত্র পথ ছিল বেড় জাল দিয়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করা। কিন্তু তাদের সেই মূল্যবান বেড় জাল পুড়িয়ে ফেলা হয়েছে। এ ঘটনার কঠিন শাস্তি হওয়া উচিত।

মহম্মদপুর থানার ওসি মোঃ তারিকুল ইসলাম ছুটিতে থাকায় এ বিষয়ে কোন কথা বলতে রাজি হননি তিনি।

 

ছবি- সংগ্রহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: