মাগুরা সরকারী কলেজ ও দুধমল্লিক বালিকা বিদ্যালয়ের দুই ছাত্রীর আত্নহত্যা

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

মাগুরায় এক এইচএসসি পরিক্ষার্থীসহ দুই ছাত্রী আত্নহত্যা করেছে।

পুলিশ ও পরিবার সুত্র জানায়- মাগুরা সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্রী সুইটি রবিবার এইচএসসি পরিক্ষা প্রথম দিনে বাংলা প্রথম পত্রের নৈব্যত্তিক পরিক্ষা কিছুটা খারাপ হয়। এতে সে মানসিকভাবে ভেঙ্গে পরে। আজ সোমবার দুপুর ১টার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে সে ঘরের দরজা আটকে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। পরে তার লাশ উদ্ধার করা হয়। সুইটি ওই এলাকার ব্যবসায়ী বিশ্বজিৎ দত্তের একমাত্র মেয়ে।

অন্যদিকে প্রায় একই সময়ে শহরের হাসপাতাল পাড়ায় সামান্য ঘটনায় বাবা মায়ের উপর অভিমান করে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে শহরের দুধমল্লিক বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী কলি। সে ওই এলাকার অটোরিক্সা ড্রাইভার ইকবাল হোসেনের মেয়ে। তাদের লাশ ময়না তদন্তের জন্যে মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: