মাগুরায় বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের মানববন্ধন

মাগুরানিউজ.কমঃ 

বিশেষ প্রতিবেদক – 

বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের সদস্য ও কুড়িগ্রাম জেলা জজ আদালতের সেরেস্তাদার মো. ইউনুছ আলী খন্দকারের উপর পুলিশী নির্যাতনের প্রতিবাদে মাগুরাতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে করেছে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন, মাগুরা জেলা শাখা।

বৃহষ্পতিবার বিকেল ৪টার দিকে মাগুরা জেলা ও দায়রা জজ আদালতের সামনে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে জেলা ও দায়রা ও জজ আদালতের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন মাগুরা জেলা শাখার সভাপতি বিকাশ কুমার ধর, সম্পাদক মোঃ রেজাউর রহমান, অন্মোঃযতম নেতা খায়রুল ইসলাম, মোঃ আবুল কাসেম, সঞ্জীব শিকদার, ফেরদৌস আলম পরাগ, সিরাজুল ইসলাম, আশরাফুজ্জামান তুহিন, মঞ্জরুল ইসলাম মঞ্জু প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তারা মো. ইউনুছ আলী খন্দকারের উপর পরিকল্পিত পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, গত মাসের ২১ তারিখে রাতে কুড়িগ্রাম জেলা জজ আদালতের সেরেস্তোদার মো. ইউনুছ আলী খন্দকারকে কুড়িগ্রাম সদর থানার ওসি মাহফুজুর রহমান, ওসি তদন্ত রাজু আহমেদের নেতৃত্বে এসআই রমজান ও কাইয়ুম হত্যার উদ্দেশ্যে নিজ বাসা থেকে ডেকে নিয়ে অমানবিক নির্যাতন করে।

আমরা মনে করি পুলিশ জনগনের বন্ধু। কিন্তু কিছু উগ্রবাদী পুলিশ সদস্য বিচার বিভাগের সাথে পুলিশের দীর্ঘ দিনের সুসম্পর্ক নষ্ট করতে এ ঘটনা ঘটিয়েছে বলে আমরা মনে করি।

আমরা উক্ত ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে যথাযথ কর্তৃপক্ষের কাছে অভিযুক্ত পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।

এ ঘটনার উপযুক্ত বিচার না হওয়া পর্যন্ত তাদের কেন্দ্র ঘোষিত কর্মসূচি চালিয়ে যাবেন বলেও জানান বক্তারা।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: