ভুয়া শনাক্ত বাছাইয়ে খুশি মাগুরার প্রকৃত মুক্তিযোদ্ধারা

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

আজ থেকে মাগুরার মহম্মদপুরে শুরু হয়েছে অনলাইনে আবেদনকারী মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই কার্যক্রম। আজ এ উপলক্ষে মহম্মদপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোল্লা নবুয়ত আলী।

উপজেলা যাচাই-বাচাই কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাজ্জাক মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহীন হোসেন।

ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তে যাচাই-বাছাইয়ের কাজ শুরু হয়েছে দেশের ৯৪টি উপজেলায়। এই প্রক্রিয়ার মাধ্যমে মুক্তিযোদ্ধা তালিকা স্বচ্ছ ও ভেজালমুক্ত হবে বলে মনে করছেন মাগুরা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোল্লা নবুয়ত আলী। তিনি বলেন, স্বাধীনতার ৪৫ বছরে এসে মুক্তিযোদ্ধা তালিকা নিয়ে কোনো বিতর্ক না থাকুক, সেটাই চান একাত্তরের রণাঙ্গনের যোদ্ধারা।

আজ শনিবার  শুরু হওয়া যাচাই-বাছাইয়ের কাজ চলবে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এ সময়ে প্রতি শনিবার দেশের উপজেলা, জেলা, মহানগর পর্যায়ে ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তে বাছাইয়ের কাজ করবে যাচাই-বাছাই কমিটি। এ জন্য সারা দেশে ৪৭০ যাচাই-বাছাই কমিটি গঠন করা হয়েছে।

বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর ২০১৪ সালের সেপ্টেম্বরে প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের উদ্যোগ নেয়া হয়। মুক্তিযোদ্ধার সংজ্ঞা নির্ধারণ না করার বিষয়ে আদালতে রিট হলে যাচাই-বাছাই কার্যক্রম ঝুলে যায়।

গত বছরের ৮ সেপ্টেম্বর হাইকোর্টে ওই রিট নিষ্পত্তি হওয়ার পর মন্ত্রণালয় আর অপেক্ষা না করে দ্রুত গেজেটভুক্তির আবেদন যাচাই-বাছাই কার্যক্রম শুরু করতে উদ্যোগ নেয়। আদালত বিষয়টির সুরাহা করায় শনিবার দেশব্যাপী মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই শুরু হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: