খাবারে চেতনানাশক, স্বর্ণ ব্যবসায়ী পরিবারের ৬ সদস্য হাসপাতালে

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক- 

মনোরঞ্জন সাহা (৬০) নামে এক স্বর্ণ ব্যবসায়ীর পরিবারের ৬ সদস্যকে খাবারের সাথে চেতনানাশক মিশিয়ে অচেতন করেছে দূবৃত্তরা। মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুরে এ ঘটনা ঘটেছে।

মনোরঞ্জন সাহার ছেলে মিঠু সাহা জানান- শুক্রবার বেলা ৩টার দিকে তার বাবা মনোরঞ্জন সাহা পরিবারের সদস্য ও কর্মচারিদের নিয়ে নিজ বাড়িতে দুপুরের খাবার খান। এর কিছুক্ষণ পরই সবাই অসুস্থ হয়ে অচেতন হয়ে পরেন। পরে পুলিশ এসে উদ্ধার করে সন্ধ্যায় মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে।দুস্কৃতিকারীরা বাড়ি থেকে কোন সম্পদ নিয়েছে কিনা তা জানাতে পারেননি মিঠু সাহা।

হাসপাতালে ভর্তি হওয়া অচেতন ব্যক্তিরা হলেন, মনোরঞ্জন সাহা (৬০), মনোরঞ্জন সাহার ভাই সুশান্ত সাহা (৬৫), স্ত্রী নিলা রানী সাহা (৫৫), কর্মচারি কানাই (৫০), গণ মিস্ত্রী (৬০) ও নিশিথ সাহা (৫৫)। 

মাগুরা ২৫০ শয্যার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক সুশান্ত কুমার বিশ্বাস জানান- খাবারে চেতনানাশক মিশিয়ে তাদের অজ্ঞান করা হয়েছে। রোগীরা এখন মোটামুটি সুস্থ আছে। তবে এ ধরনের রোগীদের অবস্থা যে কোন সময় খারাপের দিকে যেতে পারে।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান- ঘটনা জানার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়ে আমরা ওই পরিবারের সদস্যদের উদ্ধার করি। ভিকটিমরা সুস্থ্য হয়ে উঠলে তাদের অভিযোগের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িতদের খুজে বের করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: