মাগুরায় যুবদলের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক-

জাতীয়তাবাদী যুবদল মাগুরা জেলা শাখার নবগঠিত কমিটি গঠন নিয়ে দলের মধ্যে চরম বিভেদ সৃষ্টি হয়েছে। সদ্য ঘোষিত ৫ সদস্যের কমিটিকে “পকেট কমিটি” আখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। এ সময় সদ্য ঘোষিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। একই সাথে নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি তার পদ থেকে পদত্যাগ করেছেন এবং কমিটি সম্বলিত কাগজে অগ্নিসংযোগ করে নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেছেন।

মাগুরা জেলা যুবদলের একাংশের নেতা-কর্মীদের পক্ষে নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি এ্যাড. শহিদুল ইসলাম রুপক মাগুরা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে এ্যাড. শহীদুল ইসলাম রুপক নবগঠিত কমিটির সভাপতি এ্যাড. ওয়াশিকুর রহমান কল্লোল ও সাধারণ সম্পাদক ফিরোজ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণা করেন। এ সময় তিনি রাতের অাধারে অবৈধ পন্থায় জুনিয়র ও অযোগ্য ব্যাক্তিতের নেতৃত্বে গঠিত কমিটিতে তাকে সহ-সভাপতি করে অপমানিত করায় তার পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান খান পিকুল, সাবেক সংগঠনিক সম্পাদক আশরাফুজ্জামান শামীম, সাবেক যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম, যুবনেতা আ.ন.ম ওবায়দা শহীদ প্রমুখ।

বক্তারা দাবি করেন, এই কমিটি গঠনে যুবদলের জ্যেষ্ঠ ও পরীক্ষিত ত্যাগী নেতাদের কোন মতামত নেয়া হয়নি। এমনকি মাগুরা জেলা বিএনপি’র নেতারা পর্যন্ত এটি জানেন না।

পরে নেতা-কর্মীরা প্রেসক্লাবের সামনে নতুন গঠিত কমিটি সম্বলিত কাগজে অগ্নিসংযোগ ও বিক্ষোভ প্রদর্শন করেন। 

উল্লেখ্য গত ১ জুন কেন্দ্র থেকে এ্যাড. ওয়াশিকুর রহমান কল্লোলকে সভাপতি ও ফিরোজ হোসেনকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্যের  কমিটি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: