মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
মাগুরার মহম্মদপুরে ২০০ পিস ইয়াবা ও ১৩০ বোতল ফেনসিডিলসহ জরিনা বেগম (৪৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার কালিশংকরপুর আশ্রায়ন প্রকল্প থেকে এসব মাদকদ্রব্যসহ ওই নারীকে আটক করা হয়। আটক জরিনা বেগম আশ্রয়ন প্রকল্পের জাহাঙ্গির আলম ওরফে তৈয়বের স্ত্রী।
এ ব্যাপারে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরীকুল ইসলাম জানান, জরিনা বেগম কালিশংকরপুর আশ্রয়ন কেন্দ্রের নিজ ঘরে বসে মাদক বিক্রি করে- এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় ঘরের মেঝে খুড়ে বিশেষ উপায়ে লুকিয়ে রাখা ২০০ পিস ইয়াবা ও ১৩০ বোতল ফেনসিডিলসহ জরিনাকে আটক হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। আদালতে পাঠানো হয়েছে।

